শরীর-মন
সপ্তাহে একদিনও শরীরচর্চা নয়! বিশ্বজুড়ে ২৪ কোটি কিশোর-কিশোরীর অভ্যাস নিয়ে উদ্বেগ হু-র
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৮ AM

মোবাইল, কম্পিউটার আর অনলাইন দুনিয়ায় ক্রমশ বাড়ছে নির্ভরতা। তার প্রভাব পড়ছে কিশোর-কিশোরীদের দৈনন্দিন জীবনেও। খেলাধুলো বা শরীরচর্চার সময় কমছে। পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা উঠে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক রিপোর্টে। বিশ্বের প্রায় ২৪ কোটি কিশোর-কিশোরী সপ্তাহে অন্তত একদিনও শরীরচর্চা করেনা। অর্থাৎ, প্রতি চারজনের মধ্যে একজনের শরীরচর্চার অভ্যাস কার্যত নেই।
৪ নভেম্বর প্রকাশিত WHO-র নতুন রিপোর্টে ১১ থেকে ১৭ বছর বয়সি কিশোর-কিশোরীদের শারীরিক সক্রিয়তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ১৪০টি দেশ ও অঞ্চলের ৩২০ লক্ষেরও বেশি কিশোর-কিশোরীর তথ্য বিশ্লেষণ করে তৈরি হয়েছে এই রিপোর্ট। গবেষণায় দেখা গিয়েছে, সপ্তাহে গড়ে মাত্র ২.৭ দিন শারীরিকভাবে সক্রিয় থাকে তারা। মাত্র ১৪ শতাংশ কিশোর-কিশোরী সপ্তাহের সাত দিনই অন্তত এক ঘণ্টা শরীরচর্চা করে।
ছেলেদের তুলনায় পিছিয়ে মেয়েরা
রিপোর্টের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, শারীরিক সক্রিয়তার ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ২৮ শতাংশ কিশোরী সপ্তাহের কোনও দিনই শরীরচর্চা করেনা। ছেলেদের ক্ষেত্রে এই হার ২২ শতাংশ। অন্যদিকে, সপ্তাহের প্রতিদিন অন্তত এক ঘণ্টা সক্রিয় থাকে মাত্র ১১ শতাংশ কিশোরী। ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটি ১৭ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে। শারীরিক পরিশ্রমের অভাব বাড়িয়ে দিতে পারে হৃদ্রোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং কয়েক ধরনের ক্যানসারের আশঙ্কা। ছোটবেলা থেকেই শরীরচর্চার অভ্যাস তৈরি না হলে পরবর্তী জীবনেও নিষ্ক্রিয় থাকার প্রবণতা তৈরি হতে পারে।
দায় শুধু কিশোরদের নয়
WHO-র রিপোর্টে বলা হয়েছে, কিশোর-কিশোরীদের শরীরচর্চা না করার দায় শুধু তাদের ব্যক্তিগত অনীহার উপর চাপানো যায় না। নিরাপদ খেলার মাঠের অভাব, হাঁটা বা সাইকেল চালানোর উপযুক্ত রাস্তা না থাকা, স্কুলে খেলাধুলার সুযোগ কমে যাওয়া এবং ক্রমবর্ধমান স্ক্রিন-নির্ভর জীবনযাপনও এর অন্যতম কারণ।
তাই শুধু শরীরচর্চার পরামর্শ দিলেই হবে না। স্কুল, পরিবার এবং প্রশাসনকে একসঙ্গে উদ্যোগী হতে হবে। নিরাপদ খেলার জায়গা তৈরি, স্কুলে নিয়মিত খেলাধুলার সুযোগ এবং দৈনন্দিন যাতায়াতে হাঁটা বা সাইকেল চালানোর পরিবেশ গড়ে তোলার উপর জোর দিয়েছে WHO।