বাংলার দিনলিপি
শিল্প টানতে ৫০০০ কোটির তহবিল বাংলায়! সেমিকন্ডাক্টর থেকে বৈদ্যুতিক গাড়ি, বিনিয়োগে বড় ছাড়ের ঘোষণা
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫০ AM
🔥 BREAKING NEWS

বাংলায় শিল্পের পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বড় পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬-এ প্রকাশ্যে আনা হল নতুন বিনিয়োগ নীতি। সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, ওষুধশিল্প থেকে শুরু করে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন—একাধিক ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগকারীদের আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন শিল্পনীতি কার্যকর হলে রাজ্যে উৎপাদনমুখী শিল্পের পাশাপাশি পরিষেবা ক্ষেত্রেও বিনিয়োগ বাড়বে বলে আশা করছে সরকার।
নতুন নীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল বিনিয়োগকারীদের জন্য আর্থিক সহায়তা। অগ্রাধিকারপ্রাপ্ত এলাকায় নির্দিষ্ট শিল্পক্ষেত্রে নতুন কারখানা গড়লে যোগ্য বিনিয়োগের পরিমাণের সর্বোচ্চ ১২০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ রাখা হয়েছে। তবে এই সুবিধা একসঙ্গে দেওয়া হবে না। উৎপাদন শুরু হওয়ার পরবর্তী ১০ বছরে ধাপে ধাপে তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সাধারণ শিল্পের ক্ষেত্রে এই সহায়তার ঊর্ধ্বসীমা যোগ্য স্থায়ী মূলধনী বিনিয়োগের ১০০ শতাংশ।
কোন কোন শিল্পে বিশেষ গুরুত্ব?
নতুন শিল্পনীতিতে কয়েকটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি উৎপাদন, গাড়ি শিল্প, বিশেষ ধরনের ইস্পাত, গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণ, গ্রিন হাইড্রোজেন, ওষুধশিল্প, প্রতিরক্ষা সরঞ্জাম এবং জাহাজ নির্মাণ।
এই শিল্পগুলিতে বিনিয়োগ টানতে রাজ্য সরকার বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দেওয়ার কথা জানিয়েছে। উৎপাদনকারী সংস্থাগুলি রাজ্য পণ্য ও পরিষেবা করের সঙ্গে যুক্ত আর্থিক সহায়তা, বিদ্যুৎ শুল্কে ছাড় এবং কর্মীদের ভবিষ্যনিধি সংক্রান্ত খরচের ক্ষেত্রে সুবিধা পেতে পারে। কারখানা তৈরির জন্য জমি কিনলে স্ট্যাম্প ডিউটির খরচ ফেরত দেওয়ার ব্যবস্থাও থাকছে।
পরিষেবা ক্ষেত্রের সংস্থাগুলির জন্যও রয়েছে বিশেষ সুবিধা। কর সংক্রান্ত আর্থিক সহায়তা, কর্মীদের ভবিষ্যনিধির খরচে সাহায্য, বিদ্যুৎ শুল্কে ছাড় এবং ভাড়া করা জায়গায় ব্যবসা চালালে নির্দিষ্ট ক্ষেত্রে ভাড়ার খরচে সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। বড় ও কৌশলগত প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আলাদা সুবিধার কথাও বলা হয়েছে।
৫০০০ কোটির বিশেষ তহবিল
শিল্পক্ষেত্রে বিনিয়োগকারীদের অন্যতম বড় উদ্বেগ হল ঘোষিত আর্থিক সুবিধা আদৌ সময়মতো পাওয়া যাবে কি না। সেই সমস্যা কাটাতে ৫০০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরির কথা জানিয়েছে রাজ্য সরকার। এর মাধ্যমে অনুমোদিত আর্থিক সহায়তার অর্থ জোগানের ব্যবস্থা করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন নীতিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের পাশাপাশি বড় সংস্থা, পরিষেবা ক্ষেত্র এবং বন্ধ বা অসুস্থ শিল্প ইউনিটগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে শুধু বড় শিল্পগোষ্ঠী নয়, ছোট ও মাঝারি উদ্যোগগুলিও সুবিধা পেতে পারে।
জমি নিয়ে কী পরিকল্পনা?
শিল্পের প্রসারে জমির সমস্যা বাংলায় দীর্ঘদিনের আলোচ্য বিষয়। নতুন শিল্পনীতি ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জমি সংক্রান্ত পৃথক নীতি তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত ও অন্ধ্রপ্রদেশের জমি ব্যবস্থাপনার মডেল খতিয়ে দেখা হচ্ছে। সিঙ্গুর নিয়েও ভবিষ্যতে কী করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছেন তিনি।
তবে নতুন নীতির একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাও রয়েছে। আগের শিল্পনীতিগুলিতে প্রতিশ্রুত প্রায় ৫০ হাজার কোটি টাকার আর্থিক সুবিধার বকেয়া এই নতুন নীতির আওতায় পড়ছে না। রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে পুরনো বকেয়া নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শিল্পমহলের একাংশ নতুন নীতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। তবে বিনিয়োগের ঘোষণা থেকে বাস্তবে কারখানা তৈরি, উৎপাদন শুরু এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান—এই পুরো প্রক্রিয়াটি কত দ্রুত এগোয়, সেটাই এখন দেখার।