বিশ্বের জানালা
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১০ AM

পশ্চিম এশিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা। ইরানের গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন আধিকারিকদের দাবি, ইরানের বাহিনী থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়ার পর আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে।
হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই এলাকায় সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হলেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার প্রভাব পড়তে পারে।
ইরানের সংবাদমাধ্যম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে। তবে হামলায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মার্কিন আধিকারিকদের বক্তব্য, এই অভিযানকে ইরানের বিরুদ্ধে বৃহত্তর সামরিক অভিযান শুরুর ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়।
নতুন করে সংঘাতের আশঙ্কায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক তেলের বাজারের পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব।