দেশের কথা
২৩ বছরের আইনি লড়াইয়ের অবসান, ২৫ হাজার কোটি টাকার জমির মালিকানা পেল তেলঙ্গানা সরকার
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২ AM

দীর্ঘ ২৩ বছরের আইনি লড়াইয়ের অবসান। হায়দরাবাদের মিয়াপুরে ৫৫০ একরেরও বেশি জমির মালিকানা নিয়ে বিরোধে শেষ পর্যন্ত জয় হল তেলঙ্গানা সরকারের। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বিতর্কিত জমির মালিকানা রাজ্য সরকারেরই। জমিটির আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার কোটি টাকারও বেশি।
বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ ব্যক্তিগত মালিকানার দাবিতে দায়ের করা আবেদন খারিজ করে দেয়। এর ফলে ১৯৯৭ সালের বিশেষ আদালত এবং ২০০৩ সালের অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের রায় বহাল রইল।
বিতর্কের সূত্রপাত জমির মালিকানা নিয়ে একাধিক দাবিকে কেন্দ্র করে। ব্যক্তিগত মালিকানার দাবিদারদের বক্তব্য ছিল, সংশ্লিষ্ট জমির উপর তাঁদের অধিকার রয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, জমিটি সরকারি সম্পত্তি। দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে মামলা চলার পর অবশেষে শীর্ষ আদালতের রায়ে সেই বিতর্কের নিষ্পত্তি হল।
হায়দরাবাদের দ্রুত নগরায়ণের কারণে মিয়াপুর এলাকার জমির গুরুত্ব অপরিসীম। ফলে এই রায় শুধু একটি জমির মালিকানা নির্ধারণ নয়, সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই রায়কে সরকারি জমি রক্ষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।