বিশ্বের জানালা
কলম্বিয়ায় সেনাঘাঁটিতে রকেট হামলা, নিহত চার! মৃতদের মধ্যে দুই মাসের শিশুও
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ৯:২১ AM

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ফের সশস্ত্র হামলা। দক্ষিণাঞ্চলের তোলিমা প্রদেশের প্লানাদাস এলাকায় একটি সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনায় চার জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে মাত্র দু-মাসের এক শিশুও। আহত হয়েছেন আরও কয়েক জন।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রবিবার রাতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তৈরি রকেট ছোড়ে হামলাকারীরা। কয়েকটি রকেট সেনাঘাঁটির আশপাশে থাকা হাসপাতাল ও বসতবাড়িতে গিয়ে আছড়ে পড়ে। হামলায় চিকিৎসাকেন্দ্রের পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। আহতদের চিকিৎসার জন্য একটি স্কুলকে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলারি এই হামলার নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, দেশের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতা বাড়ছে। অন্য দিকে, দেশের মানবাধিকার সংক্রান্ত আধিকারিকদের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে।
এই হামলার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে কলম্বিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি। বিশেষ করে সেনাঘাঁটির কাছাকাছি হাসপাতাল ও সাধারণ মানুষের বসতিতে হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।