The Reality Bangla
মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ২৪ নভেম্বর ২০২৬

মাঠের লড়াই

২০০ উইকেটের অবিশ্বাস্য মাইলফলক! টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন রশিদ খান

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৮ AM

২০০ উইকেটের অবিশ্বাস্য মাইলফলক! টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন রশিদ খান
ক্রিকেটের সংক্ষিপ্ততম আন্তর্জাতিক ফরম্যাটে নতুন ইতিহাস। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়লেন তিনি। শুধু ব্যক্তিগত সাফল্য নয়, আফগান ক্রিকেটের অগ্রগতির ইতিহাসেও এটি এক স্মরণীয় অধ্যায়।
শারজায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে তাদিওয়ানাশে মারুমানিকে আউট করেই ২০০তম উইকেটের মালিক হন রশিদ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট সংগ্রহের তালিকার শীর্ষে থাকা এই স্পিনার আরও একবার প্রমাণ করলেন, কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা সীমিত ওভারের বোলার বলা হয়।
ম্যাচে অবশ্য আফগানিস্তানের হয়ে আরও এক তারকা নজর কাড়েন। মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে আজমতুল্লাহ ওমরজাই ১১৬ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করে আফগানিস্তান ২০ ওভারে ২২১ রান তোলে। জবাবে জিম্বাবোয়ের ইনিংস থামে ২০২ রানে। ১৯ রানে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান।
রশিদের ২০০ উইকেটের নজির এবং ওমরজাইয়ের শতরান—একই ম্যাচে দুই আফগান তারকার এমন কীর্তি ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।