শরীর-মন
অস্ত্রোপচারের পরও ফিরতে পারে ক্যানসার? নতুন এমআরএনএ টিকায় আশার আলো, কমল পুনরায় রোগ ফেরার আশঙ্কা
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৫ AM

ক্যানসারের অস্ত্রোপচার সফল হওয়ার পরেও রোগ ফিরে আসার আশঙ্কা থেকে যায়। বিশেষত, মেলানোমার মতো ত্বকের ক্যানসারের ক্ষেত্রে অস্ত্রোপচারের পরবর্তী চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বার সেই চিকিৎসায় নতুন আশার আলো দেখাল এমআরএনএ ক্যানসার টিকা।
সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা গিয়েছে, প্রচলিত ইমিউনোথেরাপির সঙ্গে এই টিকা দিলে অস্ত্রোপচারের দু’বছর পর ক্যানসার ফিরে আসার আশঙ্কা উল্লেখযোগ্য ভাবে কমতে পারে। তবে এটি এখনও পরীক্ষামূলক চিকিৎসা, সাধারণ ব্যবহারের জন্য অনুমোদিত নয়।
‘মডার্না’ ও ‘মার্ক’-এর গবেষণায় তৈরি এই টিকার নাম ইনটিসমেরান (Intismeran)। কোভিডের টিকা তৈরিতে ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তির সাহায্যেই এটি তৈরি করা হয়েছে। তবে সংক্রমণ প্রতিরোধের টিকার সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। এই টিকার লক্ষ্য ক্যানসার প্রতিরোধ করা নয়, বরং অস্ত্রোপচারের পর শরীরে ক্যানসার ফিরে এলে তাকে শনাক্ত করে মোকাবিলা করার জন্য রোগীর রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রস্তুত করা।
প্রত্যেক রোগীর জন্য আলাদা টিকা
এই গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, প্রত্যেক রোগীর ক্যানসারের বৈশিষ্ট্য অনুযায়ী টিকাটি আলাদা করে তৈরি করা হয়। ক্যানসার কোষে এমন কিছু জিনগত পরিবর্তন থাকে, যার ফলে বিশেষ ধরনের প্রোটিন তৈরি হতে পারে। গবেষকেরা রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সেই প্রোটিনগুলিকে শনাক্ত করেন। তার পর তৈরি হয় নির্দিষ্ট রোগীর উপযোগী টিকা।
টিকাটি শরীরে দেওয়ার পর রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ওই বিশেষ প্রোটিনগুলি চিনতে শেখানোর চেষ্টা করা হয়। উদ্দেশ্য, অস্ত্রোপচারের পর শরীরে থেকে যাওয়া ক্যানসার কোষ ফের বাড়তে শুরু করলে রোগপ্রতিরোধ ব্যবস্থা যেন সেগুলিকে শনাক্ত করে আক্রমণ করতে পারে।
১১০০-র বেশি রোগীর উপর পরীক্ষা
গবেষণায় অংশ নিয়েছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে মেলানোমা বাদ দেওয়া হয়েছে, এমন ১১০০-রও বেশি রোগী। তাঁদের প্রত্যেককে প্রচলিত চিকিৎসা হিসেবে পেমব্রোলিজুুমাব (Keytruda) দেওয়া হয়। এর পাশাপাশি এক দলকে ব্যক্তিগতভাবে তৈরি এমআরএনএ টিকা এবং অন্য দলকে নিষ্ক্রিয় বিকল্প ওষুধ দেওয়া হয়েছিল।
দু’বছর পর দেখা যায়, টিকা ও পেমব্রোলিজুমাব পাওয়া রোগীদের ৮২ শতাংশের ক্যানসার ফিরে আসেনি। অন্য দিকে, শুধু পেমব্রোলিজুমাব পাওয়া রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৭০ শতাংশ। গবেষণার হিসাবে, টিকা যুক্ত করার ফলে দু’বছরের মধ্যে ক্যানসার ফিরে আসার আপেক্ষিক আশঙ্কা ৪২ শতাংশ কমেছে। অর্থাৎ, এটি রোগ ফিরে আসার আশঙ্কা কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ফল দেখিয়েছে, যদিও সব রোগীর ক্ষেত্রে সমান সাফল্যের নিশ্চয়তা নেই।
পার্শ্বপ্রতিক্রিয়া কেমন?
গবেষণায় টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে মূলত ইঞ্জেকশন নেওয়ার জায়গায় ব্যথা, ক্লান্তি এবং এমআরএনএ টিকার পরিচিত কিছু প্রতিক্রিয়ার কথা উঠে এসেছে। তবে চিকিৎসাটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে আরও তথ্য প্রয়োজন। গবেষণায় অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এখনই কি পাওয়া যাবে এই টিকা?
না। টিকাটির অনুমোদনের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে। এই চিকিৎসা কতটা কার্যকর, কোন রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার হবে এবং এর খরচ কত হতে পারে, সে বিষয়ে আরও তথ্য প্রয়োজন। ব্যক্তিগতভাবে টিকা তৈরি করতে টিউমারের জিনগত বিশ্লেষণ-সহ পুরো প্রক্রিয়ায় প্রায় ছ'সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে।
তবে এই গবেষণা ক্যানসার চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। ভবিষ্যতে রোগীর টিউমারের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা তৈরি করা গেলে ক্যানসার ফিরে আসার আশঙ্কা কমানোর নতুন পথ খুলতে পারে। যদিও এই মুহূর্তে মেলানোমার ক্ষেত্রে পাওয়া ফলাফলকে অন্য ধরনের ক্যানসারের চিকিৎসায় সরাসরি প্রয়োগ করা যাবে না, তবু ব্যক্তিগত চিকিৎসার এই পদ্ধতি নিয়ে গবেষকদের আগ্রহ বাড়ছে।