বাংলার দিনলিপি
স্কুলের দেওয়ালই এবার শিক্ষক! মালদহের ৩ হাজার স্কুলে রঙিন ছবিতে পড়াশোনা
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৯ AM

স্কুলের দেওয়াল, সিঁড়ি কিংবা বারান্দা—সবই হয়ে উঠছে পড়াশোনার উপকরণ। বইয়ের পাতার বাইরে বেরিয়ে চারপাশের পরিবেশ থেকেই যাতে শিশুরা নতুন কিছু শিখতে পারে, সেই লক্ষ্যেই অভিনব উদ্যোগ মালদহ জেলা প্রশাসনের। জেলার প্রায় ৩ হাজার সরকারি প্রাথমিক স্কুলের দেওয়ালকে সাজিয়ে তোলা হচ্ছে শিক্ষামূলক ছবি ও তথ্য দিয়ে।
‘ওয়ালস টু ক্যানভাস’ নামে এই উদ্যোগে স্কুলের দেওয়ালে ফুটে উঠছে বাংলা ও ইংরেজি বর্ণমালা, সংখ্যা, দেশের মানচিত্র, সৌরজগৎ এবং গণিতের নানা ধারণা। কোথাও গ্রহ-নক্ষত্রের ছবি, কোথাও আবার গুণের নামতা। ফলে স্কুলের করিডর দিয়ে হাঁটতে হাঁটতেই পড়ুয়ারা চোখের সামনে পেয়ে যাচ্ছে পাঠ্যবইয়ের নানা বিষয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আগস্ট মাস থেকে এই কাজ শুরু হয়েছে। শুধু দেওয়াল রং করাই নয়, পড়ুয়াদেরও এই কাজে যুক্ত করা হয়েছে। রং-তুলির মাধ্যমে নিজেরাই স্কুলের পরিবেশকে শিক্ষার উপযোগী করে তুলছে তারা।
এই উদ্যোগের পিছনে রয়েছে ‘বিল্ডিং অ্যাজ লার্নিং এইড’ পদ্ধতির ভাবনা। স্কুলের পরিকাঠামোকেই শিক্ষার সহায়ক করে তোলাই যার উদ্দেশ্য। বিশেষত প্রাথমিক স্তরের পড়ুয়াদের কাছে পড়াশোনাকে আরও সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তুলতে এই পদ্ধতি কার্যকর হতে পারে।
মালদহের এই উদ্যোগে স্কুলের চেনা পরিবেশই যেন হয়ে উঠছে খোলা পাঠশালা। পড়াশোনার সঙ্গে সৃজনশীলতার মেলবন্ধনে নতুন করে সাজছে জেলার সরকারি স্কুলগুলি।