ঘোরাঘুরি
আরব সাগরের বুকে সাত দ্বীপে পর্যটনের নতুন ঠিকানা! ৩০৭ কোটির মেগা পরিকল্পনা কর্নাটকের
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ এ ৯:২৫ AM

সমুদ্রের নীল জল, চারপাশে প্রবালপ্রাচীর, নির্জন সৈকত আর দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য। বিদেশে না গিয়েও এমন অভিজ্ঞতা পেতে পারেন পর্যটকেরা। আরব সাগরের বুকে কর্নাটকের সাতটি দ্বীপকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পর্যটন মানচিত্রে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে উত্তর কন্নড় উপকূল।
এই পরিকল্পনায় বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০৭.৭১ কোটি টাকা। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি হবে পর্যটনের প্রয়োজনীয় পরিকাঠামো। করওয়ার, ভাটকল ও আনকোলা তালুকের মধ্যে থাকা সাতটি দ্বীপকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। সেগুলি হল মধ্যলিঙ্গদ, দেবগড়, হগ, মঙ্গেরাগুদ্দা, কিরিকুন্ড, আনকানি চেগগুদু এবং কুরুমগড়। সব মিলিয়ে প্রায় ৫৯ একর জমিতে পর্যটন পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
থাকবে হোটেল, বাড়বে পর্যটকের আনাগোনা
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সাতটি দ্বীপে প্রায় ৩১০টি হোটেলকক্ষ তৈরি করা হবে। একসঙ্গে প্রতিদিন প্রায় ২৮০০ পর্যটকের থাকা ও ঘোরার ব্যবস্থা করার লক্ষ্য রয়েছে। ফলে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য নয়, কয়েক দিন দ্বীপে থেকে ছুটি কাটানোর সুযোগও তৈরি হবে।
এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হতে পারে ‘আইল্যান্ড হপিং’। অর্থাৎ, একটি দ্বীপ থেকে অন্য দ্বীপে নৌকায় ঘুরে বেড়ানো। সমুদ্রের দৃশ্য উপভোগের পাশাপাশি দ্বীপের নিজস্ব প্রাকৃতিক পরিবেশ, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং উপকূলীয় সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।
প্রকৃতির ভারসাম্য রাখার পরিকল্পনা
পর্যটন পরিকাঠামো তৈরির পাশাপাশি দ্বীপগুলির পরিবেশগত ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ। সেই কারণে উন্নয়নের আগে দ্বীপগুলির ধারণক্ষমতা বা কত সংখ্যক পর্যটকের চাপ পরিবেশ সহ্য করতে পারবে, তা খতিয়ে দেখার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান, হোটেল ব্যবসা, নৌপরিবহণ এবং অন্যান্য পর্যটন পরিষেবাতেও নতুন সুযোগ তৈরি হতে পারে।
এত দিন কর্নাটকের সমুদ্রসৈকত বলতে পর্যটকদের কাছে গোকর্ণ, কারওয়ার বা মুরুডেশ্বরের নামই বেশি পরিচিত ছিল। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে সেই তালিকায় সাতটি দ্বীপও জায়গা করে নিতে পারে। তবে মনে রাখতে হবে, এটি এখনও উন্নয়ন পরিকল্পনা—দ্বীপগুলিতে পর্যটকদের জন্য সমস্ত পরিষেবা চালু হয়ে গিয়েছে, এমন নয়।