দেশের কথা
দিল্লি-হাওড়া রেলপথে আরও সুরক্ষা, ৭৮৫ কিলোমিটার পথে চালু ‘কবচ ৪.০’
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ AM

ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়া বা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি কমাতে আরও এক ধাপ এগোল ভারতীয় রেল। দিল্লি-হাওড়া করিডরের গুরুত্বপূর্ণ অংশে সম্প্রসারিত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ ৪.০’। উত্তর-মধ্য রেলের করছনা-মির্জাপুরের ৬৯.৫ কিলোমিটার অংশে এই প্রযুক্তি চালু হয়েছে। এর ফলে উত্তর-মধ্য রেলের অধীনে কবচ ব্যবস্থার আওতায় এল মোট ৭৮৫ রুট কিলোমিটার।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি? কোনও ট্রেন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে বা চালক বিপজ্জনক পরিস্থিতিতে সময়মতো ব্রেক প্রয়োগ না করলে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কষতে পারে কবচ। সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়া এবং একই লাইনে দু'টি ট্রেনের সংঘর্ষের আশঙ্কা কমাতেও সাহায্য করে এই ব্যবস্থা। কম দৃশ্যমানতা বা প্রতিকূল আবহাওয়াতেও ট্রেন চলাচলের নিরাপত্তা বাড়ানো এর অন্যতম লক্ষ্য।
কবচ ৪.০-তে অবস্থান নির্ণয়ের নির্ভুলতা এবং সিগন্যাল সংক্রান্ত তথ্য আদানপ্রদানের ব্যবস্থাও উন্নত করা হয়েছে। ভারতীয় রেলের অন্যতম ব্যস্ত দিল্লি-হাওড়া রেলপথে এই প্রযুক্তির সম্প্রসারণ যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।