বিশ্বের জানালা
৫ হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ১০ হাজার! আফ্রিকায় ইবোলার ভয়াবহ থাবা, ছড়াচ্ছে একাধিক দেশে
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ১:২৯ PM

আফ্রিকায় ফের ভয় ধরাচ্ছে ইবোলা। সংক্রমণের জেরে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১০ হাজারের গণ্ডি পেরিয়েছে। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে। তবে উদ্বেগ বাড়াচ্ছে অন্য দেশেও সংক্রমণের খবর। কেনিয়া, উগান্ডা এবং নাইজেরিয়াতেও ইবোলা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তার উপর এই ভাইরাসের বিরল ‘বান্দিবুগিও’ প্রজাতির বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অনুমোদিত চিকিৎসা বা টিকা এখনও নেই।
মৃত্যু বাড়ছে দ্রুত
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসে কঙ্গোয় এই সংক্রমণের প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। তারপর থেকে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৫ হাজারেরও বেশি। কঙ্গোর ইতিহাসে এটিই ইবোলার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব। গোটা বিশ্বের নিরিখেও ২০১৪-১৬ সালের পশ্চিম আফ্রিকার মহামারির পর এটি দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণ।
কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না?
বিশেষজ্ঞদের উদ্বেগ, সংক্রমণ চিহ্নিত করতে দেরি হওয়া, সংঘর্ষবিধ্বস্ত এলাকায় চিকিৎসা পরিষেবার অভাব এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়েছে। বহু দুর্গম এলাকায় চিকিৎসার সরঞ্জাম ও প্রশিক্ষিত কর্মীর অভাব রয়েছে। এমনকী আক্রান্তদের অনেকেরই হাসপাতালে পৌঁছনো হচ্ছে না।
সমস্যা আরও বাড়িয়েছে স্থানীয় মানুষের একাংশের মধ্যে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অবিশ্বাস। সংক্রমণ রুখতে যাঁরা কাজ করছেন, তাঁদের উপরেও হামলার ঘটনা ঘটেছে। ফলে আক্রান্তদের শনাক্ত করা, তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং নিরাপদে মৃতদেহ সৎকারের কাজ ব্যাহত হচ্ছে।
আফ্রিকার একাধিক দেশে ছড়াচ্ছে সংক্রমণ
কঙ্গোর গণ্ডি ছাড়িয়ে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ক্রমশ বাড়ছে। কেনিয়া ও উগান্ডার পাশাপাশি গত সপ্তাহে নাইজেরিয়াতেও ইবোলা সংক্রমণের খবর সামনে এসেছে। ফলে পূর্ব ও মধ্য আফ্রিকার পর পশ্চিম আফ্রিকাতেও সংক্রমণ পৌঁছে যাওয়ায় উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে।
পরিস্থিতি সামাল দিতে একাধিক দেশ সীমান্তে স্বাস্থ্যপরীক্ষা ও যাত্রীদের উপর নজরদারি বাড়িয়েছে। শুক্রবার সৌদি আরব কেনিয়া থেকে যাতায়াত এবং সে দেশের নাগরিকদের প্রবেশের উপরেও বিধিনিষেধ জারি করেছে।
কেন এত ভয়ঙ্কর এই ভাইরাস?
ইবোলা একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির রক্ত, শারীরিক তরল বা দূষিত সামগ্রীর সরাসরি সংস্পর্শে এই ভাইরাস ছড়াতে পারে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া প্রাথমিক উপসর্গের মধ্যে পড়ে। গুরুতর ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণও হতে পারে।
এ বারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্দিবুগিও প্রজাতির ভাইরাস। এর বিরুদ্ধে নির্দিষ্ট অনুমোদিত চিকিৎসা বা টিকা না থাকায় পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। ফলে সংক্রমণ দ্রুত শনাক্ত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের উপর নজরদারিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরদারি ও আন্তর্জাতিক সহযোগিতা সত্ত্বেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আফ্রিকার এই সংক্রমণ কত দ্রুত নিয়ন্ত্রণে আসে, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।