রুপোলি পর্দা
পুজোর আবহে সুখবর, দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩ AM

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে নতুন সদস্য এসেছে গত মাসেই। এবার দশেরার শুভক্ষণে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন তাঁরা। মেয়ের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং। ২০ অক্টোবর সমাজমাধ্যমে পরিবারের একটি বিশেষ ছবি ভাগ করে নিয়ে এই সুখবর জানান দুই তারকা। ছবিতে দীপিকার কোলে রয়েছে সদ্যোজাত দেবী। অন্য দিকে, বড় মেয়ে দুয়াকে কোলে নিয়ে রয়েছেন রণবীর। দুয়াকে দেখা যাচ্ছে ছোট বোনকে স্নেহভরে চুম্বন করতে।
ছবিতে চার জনের পরনেই ছিল সাদা ও সোনালি রঙের পোশাক। ছবির সঙ্গে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘Of Love & Abundance’। মুহূর্তের মধ্যে ছবিটি অনুরাগীদের নজর কাড়ে। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বহু পরিচিত মুখও।
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেন দীপিকা। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়েছিল। সন্তানদের ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন এই দম্পতি। তাই নতুন সদস্যকে নিয়ে পরিবারের এই ছবি অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন দীপিকা ও রণবীর। তাঁদের প্রেমের শুরু সঞ্জয় লীলা বনশালীর ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে।