শরীর-মন
মেট্রোয় যাতায়াতেও জীবাণুর আনাগোনা! আইআইটি মাদ্রাজের গবেষণায় নতুন তথ্য
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ১১:১২ AM

চেন্নাই মেট্রোয় ৭২ ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের সন্ধান!
গণপরিবহণে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। মেট্রোর হাতল, টিকিট কাটার যন্ত্র বা কাউন্টারে হাত রাখছেন অসংখ্য যাত্রী। সেই সব স্পর্শ করা জায়গায় কী ধরনের অণুজীব রয়েছে, তা জানতে গবেষণা চালালেন আইআইটি মাদ্রাজের বিজ্ঞানীরা। তাঁদের গবেষণায় চেন্নাই মেট্রোর বিভিন্ন জায়গায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত জিনের সন্ধান মিলেছে।
১২টি স্টেশনে নমুনা পরীক্ষা
গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা এমস্পিয়ার-এ। চেন্নাই মেট্রোর ১২টি স্টেশন ও ট্রেনের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন গবেষকরা। হাতল, টিকিট বিক্রির যন্ত্র, স্টেশনের রেলিং এবং কাউন্টারের মতো বেশি স্পর্শ করা জায়গা থেকে মোট ৯৬টি নমুনা নেওয়া হয়েছিল। তার মধ্যে ৪১টি নমুনা চূড়ান্ত বিশ্লেষণের জন্য উপযুক্ত হয়।
সেই নমুনাগুলিতে ৭২টি পরিবারের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত জিনের সন্ধান মিলেছে। বিশেষ করে রিফামাইসিন ও সালফোনামাইড গোত্রের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধের সঙ্গে যুক্ত জিনের উপস্থিতি তুলনায় বেশি ছিল।
সংক্রমণের প্রমাণ নয়
অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এমন একটি পরিস্থিতি, যেখানে ব্যাকটেরিয়া ওষুধের প্রভাব এড়িয়ে বেঁচে থাকতে পারে। ফলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে উঠতে পারে। তবে মেট্রোর বিভিন্ন জায়গায় প্রতিরোধী জিনের উপস্থিতি পাওয়া মানেই যাত্রীদের সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে, এমনটা নয়। গবেষণায় ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে। সেখানে জীবিত ও মৃত ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য করা সম্ভব হয়নি। ওই অণুজীব মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে কি না, তাও এই গবেষণায় প্রমাণিত হয়নি।
নিয়মিত নজরদারির পরামর্শ
গবেষকদের মতে, গণপরিবহণের মতো জনবহুল জায়গায় অণুজীবের উপস্থিতি ও তাদের পরিবর্তন সম্পর্কে নিয়মিত নজরদারি প্রয়োজন। বিশেষ করে হাতল, টিকিট কাউন্টার ও যন্ত্রের মতো বেশি স্পর্শ করা জায়গাগুলির পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে হবে। তবে জনবহুল স্থানকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা বাস্তবসম্মত নয়। বরং কোথায় কী ধরনের অণুজীবের উপস্থিতি বেশি, তা বুঝে পরিচ্ছন্নতার ব্যবস্থা আরও কার্যকর করা জরুরি।