ঘোরাঘুরি
বেঙ্গালুরু থেকে আকাশপথে লাক্ষাদ্বীপ! ১২ নভেম্বর থেকে আগাত্তি পর্যন্ত সরাসরি বিমান
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৩২ AM

নীল জল, সাদা বালির সৈকত, নারকেল গাছের সারি আর সমুদ্রের তলায় রঙিন প্রবালপ্রাচীর। এমন পরিবেশে কয়েকটা দিন কাটানোর স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু লাক্ষাদ্বীপে পৌঁছনোর যাতায়াতের ব্যবস্থা নিয়ে অনেক পর্যটকেরই চিন্তা থাকে। এবার সেই সমস্যা কিছুটা কমতে চলেছে। বেঙ্গালুরু থেকে লাক্ষাদ্বীপের আগাত্তি দ্বীপ পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু করতে চলেছে আঞ্চলিক বিমান সংস্থা Fly91। আগামী ১২ নভেম্বর থেকে এই পরিষেবা শুরু হওয়ার কথা।
শীতের পর্যটন মরসুমকে সামনে রেখেই এই উদ্যোগ। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত লাক্ষাদ্বীপে পর্যটকদের আনাগোনা বাড়ে। সেই সময় বেঙ্গালুরু-আগাত্তি রুটে প্রতি চার দিন অন্তর বিমান চালানোর পরিকল্পনা রয়েছে। পরিষেবাটি ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলার কথা। ফলে দক্ষিণ ভারতের পাশাপাশি দেশের অন্যান্য শহর থেকেও বেঙ্গালুরু হয়ে লাক্ষাদ্বীপে যাওয়ার সুযোগ পাবেন পর্যটকেরা।
তিন রাত, চার দিনের বিশেষ প্যাকেজ
শুধু বিমান পরিষেবা নয়, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে MakeMyTrip এবং Fly91 যৌথভাবে বিশেষ ছুটির প্যাকেজও এনেছে। চার দিন ও তিন রাতের এই প্যাকেজে বিমানযাত্রা, লাক্ষাদ্বীপে প্রবেশের প্রয়োজনীয় অনুমতিপত্র, হোটেলে থাকা, খাবার এবং বিভিন্ন ভ্রমণসূচি অন্তর্ভুক্ত রয়েছে। পর্যটকদের সহায়তার জন্য থাকবেন ট্যুর ম্যানেজারও।
প্যাকেজের সঙ্গে অতিরিক্ত খরচে যোগ করা যাবে নানা জলক্রীড়ার অভিজ্ঞতা। যেমন স্নরকেলিং, স্কুবা ডাইভিং এবং সমুদ্রের নীচের প্রবালপ্রাচীর ও সামুদ্রিক জীবজগৎ দেখার সুযোগ। যাঁরা শুধু সৈকতে বসে সময় কাটাতে চান, তাঁদের জন্যও রয়েছে নিরিবিলি পরিবেশে ছুটি উপভোগের সুযোগ। প্যাকেজের প্রাথমিক মূল্য জনপ্রতি প্রায় ৮৪,৮৯৮ টাকা থেকে শুরু বলে জানানো হয়েছে। তারিখ, আসন ও প্যাকেজের ধরন অনুযায়ী খরচ বদলাতে পারে।
কেন যাবেন আগাত্তিতে?
লাক্ষাদ্বীপের অন্যতম পরিচিত দ্বীপ আগাত্তি। এখানকার স্বচ্ছ নীল জল এবং উপকূলের সৌন্দর্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। সমুদ্রের তলায় প্রবালপ্রাচীর, নানা ধরনের মাছ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য দেখার সুযোগ রয়েছে। জলক্রীড়ায় আগ্রহীদের কাছেও জায়গাটি বেশ জনপ্রিয়।
তবে লাক্ষাদ্বীপ ভ্রমণের আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। এখানে যেতে প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। তাই বিমানের টিকিট কাটার পাশাপাশি প্রবেশের অনুমতি এবং থাকার ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করা উচিত।
এত দিন বেঙ্গালুরু থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার ক্ষেত্রে বিমান সংযোগের বিকল্প সীমিত ছিল। নতুন এই পরিষেবা চালু হলে যাতায়াতের পরিকল্পনা অনেকটাই সহজ হবে। বিশেষ করে শীতের ছুটিতে সমুদ্রের ধারে কয়েকটা দিন কাটাতে চান, তাঁদের কাছে এই উদ্যোগ নতুন ভ্রমণের সুযোগ খুলে দিতে পারে।