শরীর-মন
একই পরিবারের একাধিক সদস্যের কেন হচ্ছে অটোইমিউন রোগ? রহস্যের সন্ধানে গবেষণায় নামছে দিল্লির এইমস
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪ AM

একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত লুপাস, টাইপ-১ ডায়াবেটিস কিংবা মায়োসাইটিসে। কারও শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিজের কোষকেই শত্রু ভেবে আক্রমণ করছে, কারও ক্ষেত্রে তৈরি হচ্ছে পেশির জটিল সমস্যা। কিন্তু পরিবারের একাধিক সদস্যের মধ্যে কেন দেখা যাচ্ছে একই ধরনের অসুখ? এর পিছনে কি রয়েছে বংশগতির ভূমিকা, নাকি পরিবেশ ও জীবনযাপনের কোনও প্রভাব? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ গবেষণার উদ্যোগ নিয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)।
এই গবেষণায় এইমস দিল্লি ছাড়াও আরও পাঁচটি চিকিৎসা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। আগামী চার বছরে মোট ২০০টি পরিবারকে নিয়ে গবেষণা চালানো হবে। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজও এই গবেষণার অংশ।
গবেষণায় এমন পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে, যেখানে অন্তত তিন জন সদস্য অটোইমিউন রোগে আক্রান্ত এবং দু’জন সদস্যের এই ধরনের রোগ নেই। আক্রান্ত ও সুস্থ—উভয় গোষ্ঠীর রক্তের নমুনা সংগ্রহ করে জিনগত বৈশিষ্ট্য, রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যকলাপ এবং বিভিন্ন জৈবিক উপাদান বিশ্লেষণ করবেন গবেষকেরা।
গবেষণার মূল লক্ষ্য, পরিবারের কয়েক জনের মধ্যে একই ধরনের রোগ দেখা দেওয়ার পিছনে কোন জৈবিক প্রক্রিয়া কাজ করছে, তা চিহ্নিত করা। ভবিষ্যতে রোগের পূর্বাভাস দেওয়ার মতো জৈবিক নির্দেশক খুঁজে পাওয়া এবং নতুন চিকিৎসার লক্ষ্য নির্ধারণেও এই গবেষণা সাহায্য করতে পারে।
তবে গবেষকেরা সতর্ক করেছেন, জিনগত বৈশিষ্ট্য থাকলেই যে কারও অটোইমিউন রোগ হবে, এমন নয়। পরিবেশগত কারণও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বংশগতির ভিত্তিতে রোগের আশঙ্কা নির্ধারণ করা সম্ভব নয়।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) অর্থসাহায্যে এই গবেষণা চলবে। গবেষণার সমন্বয়কারী প্রতিষ্ঠান অশোকা বিশ্ববিদ্যালয়। এইমসের পাশাপাশি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বেঙ্গালুরুর সেন্ট জনস মেডিক্যাল কলেজ, হায়দরাবাদের নিজামস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং এইমস বিবিনগর এতে অংশ নিচ্ছে।
অটোইমিউন রোগের চিকিৎসায় এই গবেষণা নতুন দিশা দেখাতে পারে বলে আশা চিকিৎসক মহলের।