বিশ্বের জানালা
সমুদ্রের তলায় পাথরের ভিতরেই আস্ত একটা প্রাণিজগৎ! একটি পাথরে ২৪৫টি প্রাণীর বাস, চমকে দিল বিজ্ঞানীদের
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৩ AM
🔥 BREAKING NEWS

সমুদ্রের তলায় পড়ে থাকা সাধারণ পাথর বলে মনে হতে পারে। বাইরে থেকে দেখলে তার বিশেষত্ব বোঝার উপায় নেই। কিন্তু সেই পাথরের ভিতরেই লুকিয়ে রয়েছে আস্ত একটি প্রাণিজগৎ! প্রশান্ত মহাসাগরের গভীরে এমনই এক আশ্চর্য বাস্তুতন্ত্রের সন্ধান পেয়েছেন জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক গবেষকেরা। তাঁদের গবেষণায় একটি পাথরের ভিতরেই মিলেছে ২৪৫টি ক্ষুদ্র প্রাণী। সব মিলিয়ে ২৪৪টি পাথর পরীক্ষা করে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ৪,১৩৯টি প্রাণী।
আবিষ্কারটি শুধু প্রাণীদের সংখ্যা দিয়ে চমকে দেওয়ার মতো নয়। সমুদ্রের গভীরে এমন কিছু জীবের অস্তিত্ব রয়েছে, যাদের বেঁচে থাকার জন্য এই পাথরগুলিই বিশেষ আশ্রয়স্থল। ফলে সমুদ্রের তলদেশ থেকে এই পাথর তুলে ফেললে বিপন্ন হতে পারে এক সম্পূর্ণ অজানা প্রাণিজগৎ।
পাথরের ভিতরে কীসের বাস?
গবেষকেরা যে পাথরগুলি পরীক্ষা করেছেন, সেগুলির নাম পলিমেটালিক নডিউল। মূলত লোহা ও ম্যাঙ্গানিজের অক্সাইড দিয়ে তৈরি এই পাথরগুলি সমুদ্রের তলদেশে অত্যন্ত ধীর গতিতে তৈরি হয়। একটি পাথর তৈরি হতে কয়েক লক্ষ থেকে কয়েক মিলিয়ন বছর পর্যন্ত সময় লাগতে পারে। সাধারণত সমুদ্রের ৪,০০০ থেকে ৬,০০০ মিটার গভীরে এগুলির সন্ধান মেলে।
পাথরগুলির গায়ে ছোট ছোট ফাটল, গর্ত ও ফাঁপা জায়গা রয়েছে। এই খাঁজগুলিই ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীদের আশ্রয় দেয়। এক মিলিমিটারেরও ছোট প্রাণী সেখানে বসবাস করতে পারে। বাইরে থেকে পাথরটি দেখতে নির্জীব মনে হলেও ভিতরে রয়েছে জীবনের ব্যস্ততা।
গবেষকেরা প্রশান্ত মহাসাগরের ক্ল্যারিয়ন-ক্লিপারটন অঞ্চলের সমুদ্রতল থেকে নমুনা সংগ্রহ করেন। বিশেষ যন্ত্র এবং দূরনিয়ন্ত্রিত ডুবোযানের সাহায্যে সমুদ্রের গভীর থেকে পাথরগুলি তুলে আনা হয়। পরে পরীক্ষাগারে সেগুলি খুলে ভিতরে থাকা প্রাণীদের আলাদা করে শনাক্ত করা হয়।
২৪৪টি পাথরের মধ্যে একটি পাথরেই মিলেছে ২৪৫টি প্রাণী। গড়ে প্রতিটি পাথরে ১৭টি করে প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ক্ষুদ্র কাঁকড়াজাতীয় প্রাণী, কৃমি এবং এককোষী জীবের মতো নানা ধরনের প্রাণী সেখানে বাস করে।
খনিজের লোভে হারিয়ে যেতে পারে বাসস্থান
এই আবিষ্কারকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সমুদ্রের গভীরে খনিজ উত্তোলন নিয়ে। কারণ, এই পাথরগুলিতে রয়েছে নিকেল, কোবাল্ট ও তামার মতো মূল্যবান ধাতু। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, বৈদ্যুতিন সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তির নানা উপকরণ তৈরিতে এই ধাতুগুলির চাহিদা রয়েছে। তাই সমুদ্রের তলদেশ থেকে পলিমেটালিক নডিউল সংগ্রহের আগ্রহ বাড়ছে বিভিন্ন সংস্থার।
কিন্তু এই পাথর তুলে নেওয়া মানে শুধু খনিজ সংগ্রহ নয়, বহু ক্ষুদ্র প্রাণীর বাসস্থানও ধ্বংস করা। সবচেয়ে বড় সমস্যা হল, একবার এই পাথরগুলি সরিয়ে ফেললে সেগুলি নতুন করে তৈরি হতে মানুষের জীবনকালের তুলনায় অনেক বেশি সময় লাগবে। অর্থাৎ, যে বাস্তুতন্ত্র গড়ে উঠতে লক্ষ লক্ষ বছর লেগেছে, তা কয়েকটি খনিজ উত্তোলন অভিযানে হারিয়ে যেতে পারে।
গবেষকদের মতে, পাথরের ভিতরে থাকা প্রাণীদের অনেকেরই আশপাশের সমুদ্রের নরম কাদামাটিতে বসবাসের সুযোগ নেই। তাদের জন্য এই বিশেষ আশ্রয় অপরিহার্য হতে পারে। কোনও কোনও প্রজাতি শুধু এই ধরনের পরিবেশের উপর নির্ভরশীল কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।
সমুদ্রের গভীরতা এখনও মানুষের কাছে অনেকটাই অজানা। সেখানে কী ধরনের প্রাণী রয়েছে, কী ভাবে তারা বেঁচে থাকে, কোন পরিবেশে তাদের জীবনচক্র সম্পূর্ণ হয়—তার সব উত্তর এখনও মেলেনি। এই আবিষ্কার তাই একদিকে যেমন নতুন জীববৈচিত্র্যের দরজা খুলেছে, অন্যদিকে মনে করিয়ে দিয়েছে, প্রকৃতির অজানা সম্পদ আহরণ করতে গিয়ে তার অদৃশ্য বাসিন্দাদের অস্তিত্ব মুছে ফেলা উচিত নয়।